ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬ ০৪:২৯ পিএম

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর নাঈম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে বাড়ির পাশের পুকুরে নিজের চাষকৃত মাছের প্রজেক্ট দেখতে বের হন নাঈম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পান স্বজনরা।  এ অবস্থায় দুই দিন ধরে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি খালে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে : এবি পার্টি