গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় ২ যাত্রী নিহত, আহত আরও ২
গাজীপুরে একটি অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর বাইপাস এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিল। পথে যাত্রী নিতে হঠাৎ সড়কের উপর অটোরিকশাটি ব্রেক করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি সামনে থাকা অন্য একটি বাসের চাপে পরে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অটোরিকশা কেটে ২ জনের মরদেহ উদ্ধার করে। এতে আহত হয় আরও দুইজন। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুনগাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের টিম এসে কাটার দিয়ে অটোরিকশা কেটে দুজনের মরদেহ বের করেছে। তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আরও দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করে পুলিশকে খবর দিয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







