ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬ ০৫:০১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ অস্ত্র ও গুলিসহ সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোর সকালে উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি নবীনগর উপজেলার নুর জাহানপুর গুচ্ছ গ্রামের আতিকুর রহমানের ছেলে। 

দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল ভোরে আকানগর গ্রামে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় মোটরসাইকেলআরোহী সিদ্দিককে থামিয়ে তার মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে একটি দেশি বন্দুক ও দুটি কার্তুজ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় তার নম্বরবিহীন মোটরসাইকেলটি।তবে এসময় তার সঙ্গে থাকা অমিত ও লিমন পালিয়ে যান। 

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় পালিয়ে যাওয়া অপর দুই আসামি অমিত ও লিমনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে : এবি পার্টি