ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬ ০৪:০২ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় চার শিশুসহ নিহত ৯

গাজায় ইসরায়েলি হামলায় চার শিশুসহ নিহত ৯, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা নগরীতে গতকাল বুধবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে শিশু ৪টি।

গতকাল দিবাগত রাতে গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে ওই বিমান হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের জন্য কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয়। উদ্ধার তৎপরতা চলছে। এর আগে স্থানীয় আল-শিফা হাসপাতাল সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছিল, এসব হামলায় ৬ জন নিহত হয়েছেন। পরে সংখ্যাটি বাড়ানো হয়েছে। শিশু ও নারীসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত বছরের ১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এর পর থেকে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। দপ্তর আরও জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের এসব ঘটনায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজারেরও বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে : এবি পার্টি