ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৩:১৭ দুপুর

রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত এ্যালকোহল পানে চারজনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত এ্যালকোহল পানে চারজনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত এ্যালকোহল  পানে  অসুস্থ এরশাদ আলীর মৃত্যু হয়েছে।  আজ মঙ্গলবার (২ জুন) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার  মৃত্যু হয়। এরশাদসহ বিষাক্ত এ্যালকোহল পানে এ রিপোর্ট লেখা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন-কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে  ছাত্তার মিয়া (৫০), বুজরুক ঝালাই গ্রামের মতিয়ার রহমানের ছেলে হুজুর আলী (৪৫), সংগ্রামপুর বেলতলা গ্রামের কফুর উদ্দিনের ছেলে সাজু মিয়া (৫৫) এবং বুজরুক ঝালাই পাকারমাথা গ্রামের  সুলতান মিয়ার ছেলে এরশাদ আলী। 

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক এরশাদ আহমেদ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত এ্যালকোহল পানে চারজনের মৃত্যু

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আদালতের রামিসা হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন মা-বাবা

পাঁচ বছরে জাপানে জনসংখ্যা কমেছে ৩১ লাখ!

বিশ্বকাপে অনিশ্চিত মার্তিনেজ, বিকল্প কাকে নিচ্ছে আর্জেন্টিনা?

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১০