ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০২:০১ রাত

সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহরণ

ছবি, সংগৃহীত, সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহরণ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ও কাঁকড়া শিকার শেষে ফেরার পথে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে মালঞ্চ নদীর চালতেবেড়ে খাল ও সুবদে খাল এলাকায় ‘ডন বাহিনী’ পরিচয়ে আসা দস্যুরা কয়েকটি মাছ ধরার নৌকা থেকে তাদের তুলে নিয়ে যায়। এ সময় হামলায় ইসমাইল খাঁ (৩৫) নামে এক জেলে আহত হন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপহৃতরা হলেন— ইয়াসিন খাঁ, আলমগীর খাঁ, আলামিন মোল্লা, শাহজাহান গাজী, কামরুল গাজী এবং শহিদুল ইসলাম।

শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এদিকে অপহৃত জেলেদের স্বজনরা দ্রুত তাদের উদ্ধার এবং বনদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহরণ

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

ইতালিতে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সবধরনের আলোচনা স্থগিত করল ইরান