ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ১১:৩৩ রাত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে পৃথক দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরা কেউ আইপিএস এর ব্যাটারীতে ও সাউন্ডবক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহত মাহবুবুল হাসান মুহিত (১৬) পৌরসভার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে। অন্যজন বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সাবু মিয়া (২৬)।

স্থানীয় ও স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবুল হাসান মুহিত ফকিরটারী বাগডাঙ্গায় তার নিজ বাড়িতে আইপিএসের ব্যাটারী সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে পরিবারের লোকজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বেলা ১২টার দিকে বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সাবু মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সেখানে সাবু মিয়া সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকেও পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা জানান, দু’জনই হাসপাতালে নিয়ে আসার আগে মারা গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

দর্শনার্থীদের পদচারণায় মুখর দিনাজপুর বিরামপুরের একমাত্র সরকারি বিনোদন কেন্দ্র

খুব শীঘ্রই বগুড়া সিটি কর্পোরেশনে যোগ দিচ্ছেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট

রংপুরের অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

নওগাঁর রাণীনগরে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা বিপাকে, দেখা নেই পাইকারদের

সিরাজগঞ্জে নদী থেকে শিকলে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার