ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ১০:৫১ রাত

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর কৈজুরী গ্রামে ৭ বছর বয়সী প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত আলম প্রামাণিকের(৫২) বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ দুপুরে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে।

ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, ঈদের এক সপ্তাহ আগে প্রতিবেশী আলম ওই শিশুকে কৌশলে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। একপর্যায়ে সে শিশুটির জামা-কাপড় খুলে যৌন নির্যাতন করে এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে আলম ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দেয় ওই শিশুকে। এদিকে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা গ্রাম্য প্রধানদের অবহিত করেন এবং বিচার দাবি করেন। পরে গতকাল রোববার সকালে এলাকাবাসী আলমের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে থানা পুলিশ তাকে গ্রেফতার করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদির জানান, ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে আলম প্রামাণিকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। আলমকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

লালমনিরহাটের সাব-রেজিস্ট্রি অফিসগুলোর বেহাল দশা, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা

সবকিছুর দাম বাড়ে, বাড়ে না খামারির দুধের দাম

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

মধ্য জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে দেশ, তাপপ্রবাহ ছড়িয়েছে ৩৪ জেলায়

শজিমেক হাসপাতালে আরও ১০টি অত্যাধুনিক আইসিইউ বেড যুক্ত হয়েছে