ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ১০:৩৪ রাত

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরের আলোকডিহিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৫ টায় নিজ বাড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। নিহত দুলু ইসলাম (৪২) আলোকডিহি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা গেছে, নিহত দুলু ইসলাম আলোকডিহি ইউনিয়নের তেলী পাড়ায় সম্প্রতি নতুন বাড়ি নির্মাণ করায় পুরনো বাড়ি থেকে বিদ্যুতের মিটারটি নতুন বাড়িতে স্থানান্তরিত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান।

আরও পড়ুন

এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন দ্রুত নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আলোকডিহি ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ অলিমদ্দিন ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

মধ্য জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে দেশ, তাপপ্রবাহ ছড়িয়েছে ৩৪ জেলায়

শজিমেক হাসপাতালে আরও ১০টি অত্যাধুনিক আইসিইউ বেড যুক্ত হয়েছে

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বগুড়ায় প্রাণ হারাচ্ছে কিশোর-তরুণ

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা এবং বাঙালি নদীর পানি বৃদ্ধি

বগুড়ায় সমাজসেবা অধিদপ্তরের ১৫ দিন ব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু