ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ০২:০৭ দুপুর

ঈদের শুভেচ্ছা জানালেন তামিম ইকবাল

ঈদের শুভেচ্ছা জানালেন তামিম ইকবাল

ত্যাগ, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ব্যস্ত ক্রিকেট সূচির বাইরে এবার পরিবারের সঙ্গেই ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর সেই আনন্দের মুহূর্তে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি দেশের তারকা ক্রিকেটাররাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে ঈদের সকাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুভেচ্ছাবার্তায় সবার নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন।  তিনি লেখেন,“আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইলো। ঈদ মোবারক!’

জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।’

আরও পড়ুন

ক্রিকেটারদের এমন আন্তরিক শুভেচ্ছাবার্তা ভক্তদের মাঝেও ছড়িয়ে দিয়েছে ঈদের উচ্ছ্বাস। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে এই দিনে সবাই যেন এক সুতোয় বাঁধা-ভালোবাসা, ত্যাগ আর আনন্দের বন্ধনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শুভেচ্ছা জানালেন তামিম ইকবাল

তদন্ত রিপোর্টের পর আদ-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে কোরবানির তাৎপর্য বাস্তবায়ন সম্ভব : হুইপ অপু

মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে মার্কিন বাণিজ্যচুক্তি পর্যালোচনা করবে সরকার: খালেদ হোসেন