ভিডিও বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ মে, ২০২৬, ০৮:৩৭ রাত

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ছিল রাজশাহী বিভাগের কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্তের। তবে শেষ মুহূর্তে বোর্ডে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সীমান্ত।

মীর সীমান্তের বাবা মীর শাহে আলম বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বাবার নতুন দায়িত্ব গ্রহণের পর পারিবারিক ব্যবসা ও বিভিন্ন লিমিটেড কোম্পানির শেয়ার-সংক্রান্ত সার্বিক তদারকির দায়িত্ব এখন সীমান্তের ওপর। বর্তমানে একাধিক ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পুষ্টি চালের কার্নেল ফ্যাক্টরি, আয়োডিন ফ্যাক্টরি, পুষ্টি মিশ্রণ কারখানা, মিনি কোল্ড স্টোরেজ, কৃষি ও প্রাণী খামার, ফ্লাওয়ার মিলসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সরাসরি দেখভাল করছেন তিনি।

এ ব্যাপারে সীমান্ত বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় পরিসরের দায়িত্বের জায়গা। অন্যদিকে পারিবারিক ব্যবসাগুলোর পূর্ণ দায়িত্ব বর্তমানে আমার ওপর রয়েছে। সবকিছু একসঙ্গে সমন্বয় করে ক্রিকেট বোর্ডে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য খুব কঠিন হয়ে পড়বে। তাই বাস্তবতা বিবেচনায় বোর্ডে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন

 

তবে ক্রীড়াঙ্গনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে সীমান্ত বলেন, একজন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হিসেবে ক্রিকেটসহ সব খেলার উন্নয়ন ও বিকাশে সবসময় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করে যাব।

সীমান্ত আরও জানান, এই সিদ্ধান্ত শিগগিরই বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে লিখিতভাবে জানাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের

নাটোরে ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদে থেকে পড়ে ২ যাত্রী নিহত

'কিসের সমস্যা?', পায়ের ইনজুরি নিয়ে নেইমার

কোরবানি হচ্ছে না 'ডোনাল্ড ট্রাম্প'

সিরাজগঞ্জ মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর