ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ০৯:২১ সকাল

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন মুসল্লিরা।
 
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও জামাতে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নামাজ শেষেই দেশজুড়ে শুরু পবিত্র কোরবানির কার্যক্রম

বায়তুল মোকাররমে ঈদুল আজহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

আজ পবিত্র ঈদুল আজহা

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী