ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ০৯:১৬ সকাল

নামাজ শেষেই দেশজুড়ে শুরু পবিত্র কোরবানির কার্যক্রম

নামাজ শেষেই দেশজুড়ে শুরু পবিত্র কোরবানির কার্যক্রম

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পর পরই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় শুরু হয়েছে পশু কোরবানির মূল কার্যক্রম।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে পশু জবাই, মাংস প্রস্তুত ও বণ্টনের ব্যস্ততা লক্ষ্য করা গেছে।

মসজিদের ইমাম-মোয়াজ্জেন এবং বিভিন্ন মাদরাসার ছাত্ররা পশু জবাইয়ে অংশ নিচ্ছেন। প্রতিবেশীরা একে অপরের পশু জবাই দিতে সহযোগিতা করছেন।

আরও পড়ুন

অনেকেই পেশাদার কসাইয়ের অভাবে ঈদের দ্বিতীয় দিন কোরবানি করবেন বলে জানিয়েছেন।

হজরত ইবরাহিমের (আ.) দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে বৃহস্পিতবার এ ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ’ তাকবির ধ্বনি দিতে দিতে ঈদ জামাতে হাজির হন মুসল্লিরা। নামাজের পর মোনাজাতে দেশ-জাতি তথা বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হয়।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজ শেষেই দেশজুড়ে শুরু পবিত্র কোরবানির কার্যক্রম

বায়তুল মোকাররমে ঈদুল আজহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

আজ পবিত্র ঈদুল আজহা

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

কোরবানির পশু শোয়ানোর সঠিক নিয়ম ও ইসলামি নির্দেশনা