নামাজ শেষেই দেশজুড়ে শুরু পবিত্র কোরবানির কার্যক্রম
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পর পরই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় শুরু হয়েছে পশু কোরবানির মূল কার্যক্রম।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে পশু জবাই, মাংস প্রস্তুত ও বণ্টনের ব্যস্ততা লক্ষ্য করা গেছে।
মসজিদের ইমাম-মোয়াজ্জেন এবং বিভিন্ন মাদরাসার ছাত্ররা পশু জবাইয়ে অংশ নিচ্ছেন। প্রতিবেশীরা একে অপরের পশু জবাই দিতে সহযোগিতা করছেন।
হজরত ইবরাহিমের (আ.) দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে বৃহস্পিতবার এ ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।