ঈদের শুভেচ্ছা জানালেন তামিম ইকবাল
ত্যাগ, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ব্যস্ত ক্রিকেট সূচির বাইরে এবার পরিবারের সঙ্গেই ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর সেই আনন্দের মুহূর্তে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি দেশের তারকা ক্রিকেটাররাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে ঈদের সকাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুভেচ্ছাবার্তায় সবার নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন। তিনি লেখেন,“আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইলো। ঈদ মোবারক!’
জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।’
ক্রিকেটারদের এমন আন্তরিক শুভেচ্ছাবার্তা ভক্তদের মাঝেও ছড়িয়ে দিয়েছে ঈদের উচ্ছ্বাস। মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে এই দিনে সবাই যেন এক সুতোয় বাঁধা-ভালোবাসা, ত্যাগ আর আনন্দের বন্ধনে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170537