সকালে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষেই প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি শেরেবাংলা নগরে অবস্থিত বাবা ও মায়ের স্মৃতিবিজড়িত কবর প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম বাবা-মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
ঈদের নামাজ শেষে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) গিয়ে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন।
এরপর তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন। দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায়ও দোয়া করা হয়।
আরও পড়ুনএ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কবর প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1779939403.jpg)
_medium_1779938409.jpg)


_medium_1779937264.jpg)



_medium_1779864029.jpg)