বগুড়ার কাহালুতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়া জেলা কাহালু উপজেলায় একই রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক ও বাসের ড্রাইভার এবং হেলপার সহ ফিড মিলের এক শ্রমিক নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের বগুড়া জেলার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়ন এলাকার নিউ হোপ ফিড মিলের সামনে এবং বিবির পুকুর বাজারের সামানে পশ্চিমে পাগলাপীর বউবাজার নামক স্থানে ঘটনাটি ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে বগুড়া সান্তাহার আঞ্চলিক সড়কের নারহট্ট গ্রামের পাশে অবস্থিত নিউ হোপ ফিড মিলের সামনে।
জানা গেছে ওই মিলের শ্রমিক রবিউল আউয়াল ওরফে জিয়া( ৪২)মিলে ডিউটি শেষে রাত সাড়ে ১২টায় (বগুড়া-সান্তাহার সড়ক) রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ভারী যান তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলই মারা যায়।
নিহত জিয়া দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের মো: আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে সে কাহালুর নারহট্ট গ্রাম এলাকায় থাকতো।
অপর দুর্ঘটনাটি ঘটেছে রাত পৌনে ৩ টায় বিবির পুকুর বাজারের পশ্চিমে পাগলাপীর বউবাজার নামক স্থানে।
আরও পড়ুনজানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা,মেট্রো, ট-১৮-৭৫৯১) উল্লেখিত স্থানে পৌঁছিলে ট্রাকে একটি চাকা পাংচার( লিক) হয়ে যায়। এরপর ট্রাকটিকে রাস্তার পাশে দাঁড় করে পাংচার সারানো হচ্ছিল । এমন সময় একই দিক থেকে আসা একটি বাস (ঢাকা,মেট্রো,ব-১৪-৫৩০২) সড়কের পাশে দাঁড়ানো ওই ট্রাকটিকে পিছন থেকে প্রচন্ড বেগে ধাক্কা দিলে এ সময় বাসের সুপারভাইজার উত্তম মন্ডল(৩০) এবং ট্রাকের হেলপার হৃদয়(৩০)গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই রাতেই তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৪ টা ২০ মিনিট সময় উত্তম মন্ডল এবং আজ বুধবার সকাল ৮টা ১৬ মিনিট সময় হৃদয় মারা যায়।
নিহত উত্তম মন্ডল নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কোমরপুর গ্রামের শ্রী জিতেন্দ্র নাথ মন্ডলের এবং হৃদয় বগুড়া জেলার আদমদিঘী উপজেলার মালশন গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।
কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো ও এসআই সুজল চন্দ্র দেবনাথ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা যায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1779875966.jpg)




