ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ১১:০৬ দুপুর

সাভারে ভাড়া বাসায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সাভারে ভাড়া বাসায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: সাভারে নিজের ঘরে প্রবেশ করে এক গৃহবধূকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার সন্ধ্যায় আদালতের নির্দেশে তাকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, মো. সাইফুল ইসলাম রানা (৩৬), সাকিব (২০) ও মজিবুর রহমান (৪৮)। তাদের মধ্যে সাইফুল ইসলামকে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। তারা সবাই ভুক্তভোগীর প্রতিবেশী। সংবাদমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি আরমান আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের একটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ভুক্তভোগীর পরিবার। গত শুক্রবার রাত ৩টার দিকে স্বামী বাসায় ছিলেন না। এ সময় আসামিরা ঘরে ঢুকে ধর্ষণ করেন ও আপত্তিকর ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। সকালে ওই নারীর স্বামী বাসায় ফিরলে তিনি ঘটনাটি জানান। এ ছাড়া পরে তার মা–বাবাকেও জানান।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই নারীর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মো. সাইফুল ইসলামকে বাসায় দেখতে পেয়ে আটক ও মারধর করে সাভার মডেল থানা–পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন

ওসি আরমান আলী জানান, শনিবার দিবাগত রাতে ওই নারীর মা চারজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তার আসামিদের রবিবার আদালতে পাঠানো হয়েছে।

কোর্ট ওসি কামাল হোসেন জানিয়েছেন, তদন্ত কর্মকর্তা অনুপস্থিত থাকায় মামলার শুনানি হয়নি। আগামী ২ জুন তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে মামলার শুনানি হবে। তাই গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে ভাড়া বাসায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

মারিয়া মান্ডার কাঁধে ‘হ্যাটট্রিক’ অভিযানের দায়িত্ব 

ঈদে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে ১৭

উত্তরের ঈদযাত্রার নিরাপত্তায় সিরাজগঞ্জে মহাসড়কে মোতায়েন ৬৯৪ পুলিশ