ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৫:৪০ বিকাল

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৬ শিশুর

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৬ শিশুর

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম জনিত মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২ জনে। অন্যদিকে নিশ্চিত হাম জনিত মোট মৃত্যু ৮৬ জন।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩০৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে। একই সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫০ হাজার ৫৫৮ জন হাম রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ হাজার ২১৪ জন। 

আরও পড়ুন

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মৃত্যুর তথ্য পাওয়া গেছে। চট্টগ্রাম ও খুলনা বিভাগে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

এদিকে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইনে এখন পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার ৯৮৪ জনকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০২ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সম্রাটকে বিক্রি করে জমি কিনবো’

ভিজিএফের ৫০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্য কারাগারে

মন ভাঙলে শরীরে যে প্রভাব পড়ে

ওয়ালটনে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

যশোরে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় ডাক্তার গ্রেপ্তার

রামিসা হত্যা সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন