ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬ ০৪:৫৪ পিএম

মারিয়া মান্ডার কাঁধে ‘হ্যাটট্রিক’ অভিযানের দায়িত্ব 

মারিয়া মান্ডার কাঁধে ‘হ্যাটট্রিক’ অভিযানের দায়িত্ব, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সাফ জিতে আসার পর থেকেই নারী জাতীয় দলে ব্রাত্য সাবিনা খাতুন। পরপর দুটি সাফের আসরে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো অধিনায়কের আর জায়গা হয়নি দলে। কোচ পিটার বাটলার সাবিনার আর্মব্যান্ড পরিয়ে দিয়েছিলেন তরুণ আফঈদা খন্দকারের বাহুতে। এ সেন্টার ব্যাক এবার হারালেন দলের নেতৃত্ব। আরেকটি সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বাটলার দলের নেতৃত্বে নিয়ে এসেছেন অভিজ্ঞ মারিয়া মান্ডাকে।

আফঈদার নেতৃত্বে বাংলাদেশ গত বছর এশিয়ান কাপ বাছাইয়ের বাধা পেরিয়েছিল। এ বছর মার্চে অস্ট্রেলিয়ায় মূল পর্বেও অধিনায়ক ছিলেন আফঈদা। যদিও তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। অধিনায়কত্বের চাপেই কি না, রক্ষণভাগ সুরক্ষিত রাখার দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেননি। এপ্রিলে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে তাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল অর্পিতা বিশ্বাসকে। তখনই গুঞ্জন ছিল সিনিয়রের দলের নেতৃত্ব হারানোর। তবে থাইল্যান্ডে দুই সপ্তাহের ক্যাম্পের জন্য ঢাকা ছাড়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে আফঈদা সংবাদমাধ্যমে আসায় সে আলোচনা চাপা পড়ে যায়।

রবিবার ভারতের গোয়ায় নারী সাফ শুরুর আগের সংবাদ সম্মেলনে কোচ বাটলারের সঙ্গী হয়ে আসেন মারিয়া। অধিনায়কত্ব বদলের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কোচ পিটার বাটলার, ‘কৌশলগত কারণে এ পরিবর্তন। সে (আফঈদা) তার ফর্ম নিয়ে কিছুটা চাপে আছে। বিশেষ করে এশিয়ান কাপ ও বাণিজ্যিক সম্পৃক্ততা নিয়ে আমি চেয়েছি তার চাপ কিছুটা কমাতে। মারিয়া একজন যোদ্ধা। আমাদের এখন যোদ্ধার প্রয়োজন।’

আরও পড়ুন

অতীতে মারিয়া বয়সভিত্তিক পর্যায়ে অসংখ্য সাফল্যে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন সাবিনার ডেপুটি হয়েও ছিলেন। সাবিনার অনুপস্থিতিতে তার কাছেই নেতৃত্ব যাওয়ার কথা ছিল। তবে বাটলার সে সময় বেছে নেন আফঈদাকে। যে সিদ্ধান্তে দলের সিনিয়রদের অনেকেই হতাশ হয়েছিলেন। এবারের পরিবর্তনে অভিজ্ঞদের কাছ থেকে সেরাটাই হয়তো বের করে আনতে চাইছেন এ ব্রিটিশ কোচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত