ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ০৯:৫৯ রাত

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

আগামী ২৮ মে বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। 

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঈদের জামাতে ইমাম ও মুকাব্বিরদের দায়িত্ব বণ্টনের এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের দিন সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে জামাতগুলো অনুষ্ঠিত হবে। জামাতসমূহের সময়সূচি এবং দায়িত্বপ্রাপ্ত ইমাম ও মুকাব্বিরদের তালিকা নিচে দেওয়া হলো: 

প্রথম জামাত (সকাল ৭টা): ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো: মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক। 

দ্বিতীয় জামাত (সকাল ৮টা): ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন প্রধান খাদেম মো: নাসির উল্লাহ। 

তৃতীয় জামাত (সকাল ৯টা): ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মুফতী মোঃ আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো: রুহুল আমিন। 

আরও পড়ুন

চতুর্থ জামাত (সকাল ১০টা): ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অ.দা.) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন খাদেম মো: আব্দুল হাদী। 

পঞ্চম ও সর্বশেষ জামাত (সকাল ১০.৪৫টা): ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমীর ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো: আমির হোসেন। 

বিকল্প দায়িত্ব:

কোনো কারণে নির্ধারিত ইমাম উপস্থিত থাকতে না পারলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী লাইব্রেরিয়ান মো: শহিদুল ইসলাম। পাশাপাশি বিকল্প মুকাব্বির হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের খাদেম মো: শামসুল হক। 

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের পূর্বে জাতীয় মসজিদে উপস্থিত হয়ে স্ব-স্ব দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে। একই সাথে ঈদের নামাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মসজিদ ও মার্কেট বিভাগ এবং ইমামদের যাতায়াত নিশ্চিত করতে সহকারী পরিচালককে (যান) নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ১৮৫ কোটি টাকা

দুই বছরের মধ্যে বাংলাদেশ একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

৬০টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিতেঅনুষ্ঠিত হলো ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং ডে

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদের ছুটিতে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ, ঈদের দিন চলাচল বন্ধ