ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬ ০৩:৪৩ এএম

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ১৮৫ কোটি টাকা

ডলার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের জোয়ার বইছে। চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ হাজার ১৮৫ কোটি টাকারও বেশি।

আজ বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মে মাসের প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে আসা ২৬২ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। গত বছরের এই সময়ে দেশে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে সর্বমোট ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৯০ শতাংশ বেশি। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোরবানির ঈদকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কোরবানির পশু কেনাকাটাসহ অন্যান্য খরচের জন্য প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে প্রবাসী আয়ের ওপর।

আরও পড়ুন

এর আগে গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যেকোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড।

এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। তারও আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের অর্থনীতিতে বড় স্বস্তি দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেআইনিভাবে, বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল : পরীমণি

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

মেসিকে থামাতে একাধিক পরিকল্পনা সুইজারল্যান্ড কোচের

নতুন শত্রু খুঁজছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১-১ সমতায় থেকে বিরতিতে স্পেন-বেলজিয়াম

ডি কেটেলারার গোলে সমতায় ফিরল বেলজিয়াম