ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০১:৫৭ এএম

কোয়ার্টার ফাইনাল

১-১ সমতায় থেকে বিরতিতে স্পেন-বেলজিয়াম

ছবি : সংগৃহীত, ১-১ সমতায় থেকে বিরতিতে স্পেন-বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক : ম্যাচের আধা ঘণ্টা হতেই এগিয়ে গিয়েছিল স্পেন। তবে সেই গোল শোধ করতে বেশি সময় নেয়নি বেলজিয়াম। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় দুই দল।

বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে পরিষ্কার ফেবারিট স্পেন। তবে আক্রমণগুলো তেমন জমছিল না। অবশেষে ম্যাচের আধ ঘণ্টা হতেই প্রথম গোল পায় স্পেন। 

পোরো ডান দিক দিয়ে ইয়ামালের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলেন। এতে ডোকুকে একা ফেলে দিয়ে ফুল-ব্যাকটি প্রথম ছোঁয়াতেই বক্সে নিচু একটি ক্রস পাঠান।

আরও পড়ুন

সেই বল থেকে দানি ওলমো শট নিলে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া দারুণ এক সেভ করেন। তবে রিবাউন্ডে সবার আগে পৌঁছে ফ্যাবিয়ান রুইজ খুব কাছ থেকে বল জালে জড়িয়ে দেন (১-০)।

৪১ মিনিটে সেই গোল শোধ করে বেলজিয়াম। টিমোথির ক্রস বক্সে পেয়ে ফ্লাইং হেডে বল জালে জড়ান চার্লস ডি কেটেলারে (১-১)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না: জামায়াত আমির

আমের ক্যারেটে অভিনব কৌশলে ৩৭৭ বোতল ফেয়ারডিল, মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সৌদি যাচ্ছেন এরদোয়ান

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী