ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৩:১৫ এএম

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

ছবি : সংগৃহীত, বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়ার্ধের শেষ দিকে মিকেল মেরিনোর করা গুরুত্বপূর্ণ গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও কঠিন লড়াইয়ের পরই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে লা রোখা।

ম্যাচের শুরুতেই স্পেন বলের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ চালায়। এর ফলও আসে ৩০তম মিনিটে। পেদ্রির জায়গায় একাদশে সুযোগ পাওয়া ফাবিয়ান রুইজ কোচের আস্থার প্রতিদান দেন দুর্দান্তভাবে। দানি ওলমোর শক্তিশালী শট থিবো কোর্তোয়া ঠেকালেও বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বলে রুইজের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বেলজিয়াম। ৪১তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে চার্লস ডি কেটেলারে নিখুঁত ফিনিশিংয়ে উনাই সিমনকে পরাস্ত করে সমতা ফেরান। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে স্পেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর বড় ধাক্কা খায় বেলজিয়াম। চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার পরিবর্তে গোলবারের দায়িত্ব নেন তরুণ সেনে ল্যামেন্স।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ গড়লেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত ম্যাচের ৮৮তম মিনিটে স্পেনের অপেক্ষার অবসান হয়। বেলজিয়ামের ডি-বক্সে সৃষ্ট জটলার মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় নিখুঁত শটে জাল খুঁজে নেন মিকেল মেরিনো। তার সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।

এই জয়ে সেমিফাইনালে উঠে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ঠেকাতে প্রয়োজনে আরও ১০০ বার হামলা চালাতাম: ট্রাম্প

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ডলি জহুর আসামি হতে পারেন: সালমান শাহর মা

ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: সরকারকে চরমোনাই পীর