ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ০৯:০৪ রাত

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত ৭ বছরের শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাবেন প্রধানমন্ত্রী। 

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীকালে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক সোহেল রানা।  

উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বর্তমান কর সক্ষমতা দিয়ে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়: আসিফ মাহমুদ

দুই মামলায় আসাদুজ্জামান নূরের জামিন স্থগিত

হাটহাজারীতে শিশু ধর্ষণ, প্রধান আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

বগুড়ার মহাস্থানে সড়ক দুর্ঘটনায় বাস সুপারভাইজার নিহত  

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকাজুড়ে উত্তেজনা