ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ০৯:১৯ রাত

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি রাজশাহীতে অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন খান, নির্বাহী পরিচালক (গ্রেড-১), বাংলাদেশ ব্যাংক, রাজশাহী; সম্মানিত অতিথি ছিলেন মতিউল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, মার্কেন্টাইল ব্যাংক; বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজিম উদ্দিন, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী এবং শামীম আহমেদ, ডিএমডি ও ক্যামেলকো, মার্কেন্টাইল ব্যাংক।  প্রশিক্ষণ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্যাংকের ইভিপি ও ডিক্যামেলকো আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ হারুন। 

আরও পড়ুন

দিনব্যাপী এই প্রশিক্ষণের সেশনসমূহ পরিচালনা করেন মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী; ব্যাংকের ডিক্যামেলকো আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ হারুন ও ফ্যাকাল্টি মুহাম্মদ মিয়ারাজ হোসেন গাজী। প্রশিক্ষণে ব্যাংকের উত্তরাঞ্চলের বিভিন্ন শাখার মোট ১৯২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং কমপ্লায়েন্স বৃদ্ধি করে অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে ‘অর্থপাচার ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদের ছুটিতে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ, ঈদের দিন চলাচল বন্ধ

ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তি উর্বী

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা 

ফ্রিডম'-এর নতুন কনজ্যুমার ক্যাম্পেইন: থাকছে স্কুটি বা স্বর্ণ জেতার সুযোগ

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী