বড় দলগুলোর সাথে বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ চান শান্ত
স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে প্রথমবার পাকিস্তানকে বাংলাধোলাই করার স্বাদ পেল বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলাদা করে এ নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক।
শান্ত বলেন, এই জায়গাটাতে আরও একটু উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো আরও শান্ত থাকে। কিন্তু এই জায়গাটাতে উন্নতি হয়েছে। তাই, এই জায়গা থেকে আমি খুশি অধিনায়ক হিসেবে। আর সামগ্রিকভাবে হ্যাঁ, ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ খেলতে পেরেছি, এটা অবশ্যই গর্বের ব্যাপার। সামনে বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি টেস্ট খেলার কথা বললেন শান্ত, এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যাওয়ে দুটোতেই। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাব, ওই নতুন অভিজ্ঞতাগুলো আমাদের যখন হবে, তখনই দল আস্তে আস্তে গড়ে উঠবে।
আরও পড়ুনশান্ত বলেন, আশা থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবে। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ওদের সাথেও যদি আমরা আরও ভালোভাবে বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমার দলের জন্য। শান্ত অবশ্য কৃতিত্ব দিচ্ছেন পেসারদেরকেও, ফাস্ট বোলাররা এই গরমে, ফ্ল্যাট উইকেটে দারুণ করেছে। এই উন্নতি আমরা সবসময় চেয়েছি। আমাদের দারুণ পার্টনারশিপ হচ্ছে। টেলএন্ডাররাও অবদান রাখছে। আমরা এসব জায়গায় উন্নতি চেয়েছিলাম, আশা করি ধরেও রাখতে পারব।
মন্তব্য করুন








