ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০১:৫৭ দুপুর

বিদ্যুৎ বিভাগের সচিব হলেন মিরানা মাহরুখ

বিদ্যুৎ বিভাগের সচিব হলেন মিরানা মাহরুখ, ছবি: সংগৃহীত।

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ হতে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব জেতি প্রু। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
মিরানা মাহরুখ বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল অফিসে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবেও কাজ করেছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিভাগের সচিব হলেন মিরানা মাহরুখ

মধ্যপ্রাচ্যের সংঘাত এক সংকটপূর্ণ সন্ধিক্ষণে : শি জিনপিং

ম্যাচসেরা লিটন, সিরিজসেরা মুশফিকুর

আবার যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে : আব্বাস আরাঘচি

পাকিস্তানকে বাংলাওয়াশ করে ভারতকে টপকে গেল বাংলাদেশ

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ১৯