ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০১:৩৬ দুপুর

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ১৯

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ১৯, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার কয়েক দিনের মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। একই সময়ে হিজবুল্লাহও ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও পাল্টা হামলার কথা জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহতদের মধ্যে ১০ জনই একটি হামলায় প্রাণ হারান। দক্ষিণ লেবাননের দেইর কানুন শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান ওই হামলা চালায়। নিহতদের মধ্যে তিন শিশু ও তিন নারীও রয়েছেন বলে জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই হামলায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক কিশোরীও রয়েছে।

গত ২ মার্চ ইরান-সমর্থিত শিয়া ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছিল বলে জানায় গোষ্ঠীটি। এরপর থেকেই লেবানন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সর্বশেষ এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল এমন এক সময়, যখন কয়েক দিন আগেই লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছিল। জুনের শুরুতে দুই পক্ষের মধ্যে আবার আলোচনা শুরু হওয়ার কথাও রয়েছে।

আরও পড়ুন

তবে যুদ্ধবিরতি বাড়ানো হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় প্রায়ই নারী ও শিশুসহ বেসামরিক মানুষ নিহত হচ্ছেন। অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং দক্ষিণ লেবাননে অবস্থান নেয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। মঙ্গলবার (১৯ মে) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের আরও এক সেনা নিহত হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়ল বিশাল শিমুল গাছ

পাবনার চাটমোহরে মাদক কারবারি আটক তল্লাশির সময় ঘরবাড়ি তছনছ

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস : রাজশাহী বিভাগীয় যুবদলের আলোচনা সভা

নীলফামারীর সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা  

ঠাকুরগাঁওয়ে মারধরের শিকার বৃদ্ধের মৃত্যু, একজন কারাগারে