ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬ ০৭:৩৫ পিএম

টেস্টে সেঞ্চুরির শীর্ষে মুশফিক

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে বিরল এক রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেটের মাঠে চলমান ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার। আর এতেই দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি এখন তার নামেই।

বাংলাদেশের হয়ে মোট ১৪টি সেঞ্চুরি করলেন মুশফিক। এর আগে মুমিনুল হকের (১৩টি সেঞ্চুরি) সঙ্গে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন তিনি। আজ পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ডটি একান্তই নিজের নামে করে নিলেন মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৮৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩১ রান।

আরও পড়ুন

চলমান টেস্টের এই দ্বিতীয় ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন মুশফিক। ৭৩তম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।

এর আগে ৬১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নেন মুশফিক। এই মাসের ২৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে তার ২১ বছর পূর্ণ হবে। ৩৯ বছর বয়সে এসেও নিজের ফর্ম ঠিকই ধরে রেখেছেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু ব্যাংক থেকে এক-তৃতীয়াংশ ডিপোজিট চুরি হয়ে গেছে : গভর্নর

ব্রাজিল ম্যাচের আগে দুই পরিবর্তন মরক্কোর

নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্নাতক পাসেই আবেদন

ইসলামী ব্যাংকের সংকট সমাধানে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি?

শিক্ষার মান উন্নয়নে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা গ্রহনকে অবৈতনিক করেছে সরকার : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী