ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬ ০৬:১৪ পিএম

বোহেমিয়ান পেসলি লুকটি ভীষণ পছন্দ হয়েছে: সাবিলা নূর

বোহেমিয়ান পেসলি লুকটি ভীষণ পছন্দ হয়েছে: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি মাধ্যমেও নিজের জাত চিনিয়েছেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। নিয়মিতই নতুন নতুন লুকে ছবি ও ভিডিও শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের মাঝে।
 
এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে তাকে দেখা বোহেমিয়ান পেসলি লুকে। তার পরনে ছিল ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি দারুণ এক পোশাক, যা তার রূপের অনিন্দ্য সুন্দর প্রকাশ ঘটিয়েছে। 
ক্যামেরার সামনে চমৎকার সব ভঙ্গিমায় পোজ দিয়েছেন এই অভিনেত্রী। নতুন এই লুকের ছবিগুলো পোস্ট করে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন সাবিলা নূর নিজেই। 
 
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এমন একটা পোশাক পরার মধ্যে অন্যরকম এক সৌন্দর্য আছে, যা মনের মধ্যে এক শান্ত ও আত্মবিশ্বাসী ভাব এনে দেয় আর ফুটিয়ে তোলে নিজের ব্যক্তিত্বকে।’ 
 
নিজের এই নতুন রূপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাবিলা আরও বলেন, ‘বোহেমিয়ান পেসলি লুকটি ভীষণ পছন্দ হয়েছে।’ সাবিলা নূরের এই স্নিগ্ধ ও আত্মবিশ্বাসী রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে অনেকেই তার ফ্যাশন সেন্স ও নিজস্ব ব্যক্তিত্বের প্রশংসা করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দিলো ইরান

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প