ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬, ০৯:২২ রাত

অনন্য ইমনের দখলদার’এ সানজিদা কানিজ

অভি মঈনুদ্দীন ঃ দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে আবারো নাটকে অভিনয় করা নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন একসময়কার ছোটপর্দাও ব্যস্ত অভিনেত্রী সানজিদা কানিজ।

এরইমধ্যে তিনি আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত ‘দখলদার’ শিরোনামের নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা কানিজ।

সানজিদা কানিজ বলেন,‘ অনন্য ইমন ভাই একজন তরুন মেধাবী নাট্যনির্মাতা। তার নির্দেশনায় কাজ করতে পেরে ভীষণ ভালোলেগেছে। নাটকটির শুটিং হয়েছে রাজবাড়িতে। রাজবাড়ির বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারন ছিলো নয়নাভিরাম। গল্পটাও এক কথায় চমৎকার। আমার চরিত্রটি ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে নাটকে আরো যারা অভিনয় করেছেন যেমন বড় দা মিঠু ভাই, শিরীন আপা, তিশা সবাই আমাকে খুউব সহযোগিতা করেছে। আমি কাজটি করে ভীষণ তৃপ্ত। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’

নাটকটির গল্প নয়ন কুমার সাহার। সংলাপ ও চিত্রনাট্য করেছেন রানা চৌধুরী। সানজিদা কানিজ একের পর এক ভালো ভালো গল্পের একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত চরিত্রগুলোও আসছে আলোচনায়। যে কারণে তার কাজের পরিমাণও বাড়ছে। এরইমধ্যে অনেক ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো সনজিত সরকারের ধারাবাহিক ‘ম্যানেজ মাস্টার’, সাইদুর রহমানের ‘ধন্য ধন্য বলি’, হাসানুজ্জামান জুয়েলের ‘গুড়বালি’, সোহেল আরমানের ‘জল জোছনা’।

আরও পড়ুন

এছাড়া বেশকিছু ভালো ভালো গল্পের একক নাটকও রয়েছে। যেমন টুটুল চৌধুরীর ‘বোবা বউ’, আরিফুর রহমানের ‘গরীবের কান্না’, জারজিসের ‘হারানো অতীত’, সবুজের ‘পরিবার’, রায়হানের ‘প্রবাসী কেন আসামি’, সফিক মনিরের ‘চরিত্রহীন স্বামী’, নিয়াজের ‘পিতা পুত্র’, মামুনুর রশীদের ‘মায়ের মর্যাদা’, জামরুল রাজুর ‘স্বাস্থ্য আপা’, মুন্নার ‘পেপ্র পুকুর’, মুরাদ পারভেজের ‘মধ্যবর্ত্তিনী’, অনিকের ‘কাইস্টা’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেছেন।

এরমধ্যে বেশকিছু নাটক প্রচারিত হয়েছে। কিছু নাটক রয়েছে প্রচারের অপেক্ষায়। অনুপম আইচের ‘আতঙ্ক’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে তার যাত্রা শুরু। এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বয়রা পরিবার’-এ অভিনয় করে আলোচনায় এসেছিলেন। সোহেল আরমানের ‘রূপ না মন’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে ২০২৪ এ এক যুগ বিরতির পর অভিনয়ে ফিরেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনন্য ইমনের দখলদার’এ সানজিদা কানিজ

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যখানের মামলায় প্রতারক বাদি দন্ডিত

বগুড়ার সোনাতলার মতিলালের পরিবার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন, দু’টি কিডনি বিকল

বগুড়া স্টেশন রোড থেকে দেশি ফল বিক্রি বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সংবাদ সম্মেলন

জবি ক্যারিয়ার ক্লাবের জমকালো সমাপনী: শেষ হলো ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ ও ‘ট্রেন টু ট্রান্সফর্ম’

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদ্দীন