ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬, ০৮:২৯ রাত

কায়েস আজিজের ‘রূপসী শ্রীমঙ্গল’ গাইলেন আসিফ-রুবায়েত

কায়েস আজিজের ‘রূপসী শ্রীমঙ্গল’ গাইলেন আসিফ-রুবায়েত

অভি মঈনুদ্দীন ঃ কায়েস আজিজ একজন গীতিকার, সাংবাদিক ও সংগঠক। ইংল্যাণ্ডের বিখ্যাত অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড একাউন্টিং বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করে হিসাবরক্ষণ পেশায় নিয়োজিত রয়েছেন।

যুক্তরাজ্যের সামাজকি সংগঠন ‘হৃদয়ের শ্রীমঙ্গল’র প্রধান নির্বাহী তিনি। কায়েস আজিজের প্রাণের শহর শ্রীমঙ্গলকে নিয়ে তারই সৃষ্টিশীল ভাবনায় ও কথায় মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ গানে কন্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও লণ্ডনে প্রবাসী বাংলাদেশীদের প্রিয় সঙ্গীতশিল্পী, বাংলাদেশের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রুবায়েত জাহান। গানটির সুর সঙ্গীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত পরিচালক রাজা ক্যাশেফ।

এরইমধ্যে শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে গানটির মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন,‘ দেশের গানের প্রতি আমার একটা অন্যরকম ভালোলাগা রয়েছে। কায়েস আজিজ ভাইয়ের নিজের এলাকা নিয়ে এমন গান করার ভাবনাটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। শ্রীমঙ্গলের সৌন্দর্য্য এবং শ্রীমঙ্গল যে সত্যিই রূপসী শ্রীমঙ্গল তা গানে গানে ফুটে উঠেছে। রাজা ক্যাশেফ কম্পোজার হিসেবে সত্যিই অসাধারন। রুবায়েত এর আগেও আমার সঙ্গে গান গেয়েছে। এই গানটি আরো ভালো গেয়েছে।’

কায়েস আজিজ বলেন,‘ আসিফ আকবর ভাই আমার জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আমারই লেখা গান গেয়েছেন এটা আমার জন্য অনেক অনেক বড় প্রাপ্তি। শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে আসিফ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। রাজা ক্যাশেফ ভাই গানটির কম্পোজিশন এতো সুন্দর করেছেন, যারা গানটি একবার শুনবেন তাদের বারবার শুনতে ইচ্ছে হবে। ধন্যবাদ রুবায়েত আপাকেও গানটি নিজের মধ্যে ধারন করে গাইবার জন্য।’

আরও পড়ুন

গানটি শিগগিরই ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এ প্রকাশ পাবে। ধ্রুব গুহ বলেন,‘ গানটি এরইমধ্যে কয়েকবার শুনেছি। শ্রীমঙ্গলকে নিয়ে সত্যিই এক অনবদ্য সৃষ্টি রূপসী শ্রীমঙ্গল।’

উল্লেখ্য, কায়েস আজিজ ২০১৬ সাল থেকে আর্থিক বিষয়াদি ভিত্তিক নিউজ পোর্টাল ‘আনআরবি ফাইন্যান্স ডটকম’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে আসিফ আকবরের আরো একটি একক গান কিছুদিনের মধ্যেই প্রকাশ হবার কথা রয়েছে। যে গানের গীতিকার সুরকার তরুণ মুন্সী, সঙ্গীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। এর আগে আসিফ আকবর’ ইউটিউব চ্যানেলে আসিফ ও রুবায়েতের ‘নিঃশ্বাসে বিশ্বাসে’ গানটি প্রকাশ পায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কায়েস আজিজের ‘রূপসী শ্রীমঙ্গল’ গাইলেন আসিফ-রুবায়েত

১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর

কলমাকান্দায় পাওনা টাকার চাওয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষি শ্রমিকের মৃত্যু

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

বিয়ের চাপ দেওয়ায় মা ও মেয়েকে হত্যা করে পরকীয়া প্রেমিক

সোনারগাঁয়ে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ