ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬, ১১:১৩ দুপুর

মুন্সিগঞ্জের গজারিয়ায় কারিনার নানাবাড়িতে দাফন সম্পন্ন

মুন্সিগঞ্জের গজারিয়ায় কারিনার নানাবাড়িতে দাফন সম্পন্ন, ছবি: সংগৃহীত।

করতোয়া বিনোদন: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে।

দাফন কার্যক্রম শেষ হওয়ার আগে কারিনার মা লোপা কায়সার স্থানীয় গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন যেন তার মেয়ের দাফনের ছবি না নেওয়া হয়। সবার মোবাইল ফোন জমা রেখে ভেতর যেতে বলেন। এছাড়াও মেয়ের কবরের পাশে মসজিদ নির্মাণ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেন তিনি।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কারিনার নানাবাড়িতে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হয়।মরদেহ দেশে আসার পর ঢাকায় সব আনুষ্ঠানিকতা ও শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৭টার দিকে মরদেহ গজারিয়ায় আনা হয়। এসময় এলাকায় শোকের ছায়া নেমে।

কারিনার ভাই সাদ্দাফ হামিদ বলেন, এই বাড়িটা আম্মু ও কারিনা আপুর অনেক পছন্দের একটা জায়গা। আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আম্মু স্থির হলে আমার বোনের কবরের পাশে আমরা তা বাস্তবায়ন করবো।

আরও পড়ুন

কারিনার স্মৃতিচারণ করতে গিয়ে স্বজন জুবায়ের জাহাঙ্গীর বলেন, কারিনা ছোটবেলা থেকেই অনেক চঞ্চল, মিশুক ও বিনয়ী ছিল। এলাকায় এলে সবার সঙ্গে মিলেমিশে চলতো। তাকে হারানোর শোক সহজে মেনে নেওয়ার মতো নয়।সদ্য প্রয়াত কারিনা কায়সার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া সরকার বাড়ির মৃত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস-এ এবং ই-এর কারণে তার লিভার কার্যত অচল হয়ে গিয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তার লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু হঠাৎ তার রক্তচাপ কমে গেলে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে নিভে যায় তার প্রাণ প্রদীপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ায় কারিনার নানাবাড়িতে দাফন সম্পন্ন

আজ মানবতাবিরোধী অপরাধ মামলায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ 

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

তৃতীয় দিনের শুরুতেই শান্তর বিদায়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি’র সভা চলছে 

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার