প্রকাশ পেলো রুনা লায়লা-বাপ্পা’র কন্ঠে বাংলা গজল ‘অনায়াসে’
অভি মঈনুদ্দীন ঃ ‘অনায়াসে’ বাংলা গজল। গালিব হাসানের লেখা ও বাংলাদেশের নন্দিত সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লার গাওয়া প্রথম বাংলা গজল। যদিওবা এই বাংলা গজলটি রুনা লায়লার একারই গাওয়ার কথা ছিলো। কিন্তু রুনা লায়লার ইচ্ছেতেই গজলটি দ্বৈত গজল হয়ে যায়। অনায়াসে’ গানটি বাপ্পা মজুমদার ও গালিব হাসানোর ‘অনুভবে’ অ্যালবামের প্রথম বাংলা গজল। ‘অনায়াসে’ গত ১৬ মে রাত নয়টা বাপ্পা মজুমদার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাপ্পা মজুমদার। গানটি প্রকাশ উপলক্ষ্যে সেদিন সন্ধ্যার পর রাজধানীর বনানীর একটি ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা অনুষ্ঠানের উপস্থাপনা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী কোনাল। অনুষ্ঠানের শুরুতে গীতিকার গালিব হাসান ‘অনায়াসে’ বাংলা গজলটি নিয়ে কিছু কথা বলেন। এরপর বাপ্পা মজুমদার ‘অনায়াসে’ নিয়ে কথা বলতে গিয়ে বলেন,‘ বাংলা এই গজলটি মূলত রুনা ম্যামের একারই গাওয়ার কথা ছিলো। কিন্তু গজলটি শোনার পর তিনিই আমাকে তার সঙ্গে গাইতে বলেন। এটা যে আমার জন্য কতোটা আনন্দের এবং কতোটা ভালোলাগার একটা বিষয় ছিলো তা আসলে ব্যাখা করে বুঝাতে পারবোনা। কারণ সারা জীবন আমরা তার গান শুনে এসেছি, গান শুনে শুনে বড় হয়েছি। সেই গুনী শিল্পী আমার সুর সঙ্গীতে গান করবেন, এই পর্যন্তই আমার কাছে অনেক বড় পাওয়া ছিলো। কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে দ্বৈত কন্ঠে গাইবো এবং গেয়েছি এটা আমার কাছে এখনো সত্যিই স্বপ্নের মতোই মনে হয়। আমি ভীষণ আবেগাপ্লুত এবং কৃতজ্ঞ। রুনা ম্যাম আমাকে তার সঙ্গে রেখে আশীর্বাদের ছায়াতলে যেভাবে টেনে নিলেন তা আমার আজীবন সঙ্গীতের চলার পথের পাথেয় হয়ে থাকবে।’
রুনা লায়লা বলেন,‘ এই বাংলা গজলটি সত্যিই অপূর্ব লেখা, অপূর্ব সুর করা এবং বাপ্পা আমার ভীষণ প্রিয় একজন শিল্পী, সঙ্গীত পরিচালক। আর তার বাবা মা যে কতো বড় শিল্পী ছিলেন তা আমরা সবাই জানি। তাদেরকে শ্রদ্ধা জানাই। বাপ্পা তার বা মায়ের নাম আরো উজ্জ্বল করছে এবং সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আরেকটি কথা না বললেই নয়, কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে-এটা খুউব ভালো একটা দিক। একটি কাজ পারফেক্ট হবার ক্ষেত্রে একজন সঙ্গীত পরিচালককে এমনই হতে হয়। অনেক শুভ কামনা রইলো বাপ্পা ও তার পরিবারের জন্য। ধন্যবাদ গালিব হাসানকেও এতো সুন্দর কথার জন্য। আশা করছি অনায়াসে সবারই ভালোলাগবে।’
আরও পড়ুনউল্লেখ্য, রুনা লায়লা গত ৪ মে দিল্লীতে অনুষ্ঠিত ১৫’তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মিনার-ই-দিল্লী’ অ্যাওয়ার্ডে ভূষিত হন। আগামী ঈদে বিটিভি’র ‘আনন্দ মেলা’য় গান গাইতে দেখা যাবে তাকে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1779023421.jpg)
_medium_1779021658.jpg)
_medium_1779019937.jpg)



