বগুড়ার ধুনটে নির্মাণ কাজ শেষ না হতেই হেলে পড়েছে গাইড ওয়াল
ধুনট (বগুড়া) প্রতিনিধি: নির্মাণ কাজ শেষ হতে না হতেই হেলে পড়েছে বগুড়ার ধুনট উপজেলা পরিষদের পুকুর পাড়ে নির্মানাধীন ওয়াক ওয়ের গাইড ওয়ালের একাংশ। একই সঙ্গে সরকারি অর্থে বাস্তবায়নাধীন প্রকল্পটির গুণগত মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
আজ রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে ওই পুকুর পাড়ের দক্ষিন পাশের প্রায় ১০ফুট অংশ পুকুরের পানির দিকে হেলে পড়ে। গাইড ওয়াল ঢালাইয়ের পর পরই বালু ভরাটের কারণে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদের পুকুরকে গিরে গড়ে উঠেছে শিশু পার্ক। কয়েক মাস ধরে শিশু পার্কটির উন্নয়ন কাজ চলছে। এই উন্নয়ন কাজের অংশ হিসেবে পুকুর পাড়ের চারপাশে ওয়াক ওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয় উপজেলা পরিষদ।
আরও পড়ুনতাই উপজেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। ওই পুকুরের দক্ষিন পাশে ওয়াক ওয়ে নির্মাণের জন্য ১৯০ ফুট গাইড ওয়াল নির্মাণ কাজ চলমান রয়েছে। পুরো কাজ শেষ হতে না হতেই ওই গাইড দেয়ালটি উত্তর দিকে হেলে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, গাইড ওয়ালটি নির্মাণের অন্তত ২৮দিন পর রাস্তায় বালু ভরাটের কথা ছিল। কিন্ত গাইড ওয়ালটি নির্মাণের এক সপ্তাহ না পেরতেই বালু ভরাটের কারণে হেলে পড়েছে। গাইড ওয়ালটি মজবুত না হওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে। এ সমস্যার সমাধান করা হবে।
মন্তব্য করুন






_medium_1779029161.jpg)
