ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬, ০৯:৩২ রাত

বগুড়ার আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরা সংগ্রহ উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

বগুড়ার আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরা সংগ্রহ উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৭ মে) বেলা ১১ টায় সান্তাহার সিএসডি খাদ্য গুদামে এই কর্মসুচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা খাদ্য গুদাম চত্বরে অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার, সান্তাহার সিএসডি খাদ্য গুদাম ম্যানেজার তরিকুল ইসলাম, সহকারি ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, আদমদীঘি উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, পৌর চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ।

আরও পড়ুন

উল্লেখ্য উপজেলায় এবার চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১৯৮ মেট্রিক টন বোরো ধান,  ৪৯ টাকা কেজি দরে ১৪ হাজার ৭৬২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে মোট ১ হাজার মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরা সংগ্রহ উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

প্রকাশ পেলো রুনা লায়লা-বাপ্পা’র কন্ঠে বাংলা গজল ‘অনায়াসে’

বগুড়ার ধুনটে নির্মাণ কাজ শেষ না হতেই হেলে পড়েছে গাইড ওয়াল

অনন্য ইমনের দখলদার’এ সানজিদা কানিজ

বগুড়ায় ব্যাংক চেক প্রত্যখানের মামলায় প্রতারক বাদি দন্ডিত

বগুড়ার সোনাতলার মতিলালের পরিবার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন, দু’টি কিডনি বিকল