ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

কুমিল্লায় অভিযানে বিদেশি মদ ও গাঁজাসহ আটক ৭

কুমিল্লায় অভিযানে বিদেশি মদ ও গাঁজাসহ আটক ৭

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অভিযান চালিয়ে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ সাতজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৮ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে।

সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের রিয়াদ হোসেন মুন্না (২৪) ও কাউছার (২৯), পেচাই মুড়ি গ্রামের সাইফুল ইসলাম (২৬) ও সোহাগ উদ্দিন (২৬), রামরায় গ্রামের শারমিন আক্তার (২৭), বাসন্ডা গ্রামের হৃদয় (২৬) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার হিফজুর রহমান (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় মীর কাশেম নামের এক মাদক কারবারি পালিয়ে গেলে তার বাড়ির সামনে থেকে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এছাড়া পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজারসংলগ্ন এলাকায় এসআই কামালের নেতৃত্বে আরেকটি অভিযানে ৪০ বোতল বিদেশি মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। ওই সময় একই ইউনিয়নের মুন্সি কলমিয়া এলাকায় এসআই অঞ্জনের নেতৃত্বে অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরিফুর রহমান বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৫৪ বোতল বিদেশি মদ, ৮ কেজি গাঁজা ও মাদক বহনকারী দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। আদালতের মাধ্যমে আটকদের কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় অভিযানে বিদেশি মদ ও গাঁজাসহ আটক ৭

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয় : নাবিলা

৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ‘বিশ্ব আবহাওয়া দিবস’

মিড-ডে মিলে অনিয়ম-মানহীনতা বরদাস্ত করা হবে না : ববি হাজ্জাজ