ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬, ০৫:৩৯ বিকাল

৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে প্রায় ছয় ঘণ্টা যানজটের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার (১৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দেয়।

জানা যায়, সকালে লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করে সড়ক বিভাগ। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেনে যান চলাচল করানো হলে ধীরে ধীরে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা সেতু এলাকা হয়ে গজারিয়া পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সংস্কারকাজ শেষ হলে বন্ধ থাকা লেন খুলে দেওয়া হয় এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে সকাল থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছিল। দুপুরের পর হাইওয়ে পুলিশের একাধিক দল কাজ করে যান চলাচল স্বাভাবিক করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয় : নাবিলা

৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ‘বিশ্ব আবহাওয়া দিবস’

মিড-ডে মিলে অনিয়ম-মানহীনতা বরদাস্ত করা হবে না : ববি হাজ্জাজ

ওটিটিতে মুক্তি পেল বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘রঙবাজার’