ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬, ০৫:৩৬ বিকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ‘বিশ্ব আবহাওয়া দিবস’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ‘বিশ্ব আবহাওয়া দিবস’

ঢাবি প্রতিনিধি : ‘আজকের পর্যবেক্ষণ, আগামীর সুরক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘বিশ্ব আবহাওয়া দিবস’। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ফটোগ্রাফি প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশনসহ বিভিন্ন সচেতনতামূলক আয়োজন।

সোমবার (১৮ মে ) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. রবিউল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।

অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. ফাতিমা আক্তার দিবসের বিভিন্ন কর্মসূচি ও আয়োজনের সার্বিক দিক তুলে ধরেন। এছাড়া, সাউথ এশিয়ান মিটিওরোলজিকাল অ্যাসোসিয়েশন (সামা)-এর সভাপতি অধ্যাপক ড. অজিত তেয়াগি ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সোমেশ্বর দাস ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন। হাইড্রো-ক্লাইমেট অ্যান্ড ওশান সেন্টার (এইচসিও)-এর নির্বাহী পরিচালক ড. মোহন কুমার দাস অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা ও আল-নাইফ।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ ও পানিদূষণসহ বিভিন্ন মানবসৃষ্ট দূষণের কারণে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই তীব্র হচ্ছে। এর ফলে অতিবৃষ্টি, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করা গেলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। এ ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীরা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ‘বিশ্ব আবহাওয়া দিবস’

মিড-ডে মিলে অনিয়ম-মানহীনতা বরদাস্ত করা হবে না : ববি হাজ্জাজ

ওটিটিতে মুক্তি পেল বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘রঙবাজার’

হামে মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিটের আদেশ মঙ্গলবার

আ.লীগের রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ

গঙ্গায় আমিষ বর্জ্য ফেলা ধর্মীয় অনুভূতিতে আঘাত: ভারতীয় হাইকোর্ট