ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬, ০৫:১৩ বিকাল

জবি শাখা জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নেতৃত্বে রূপ-অপু

জবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রূপ কুমার সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অপু সাহা।


সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে।


সংগঠন সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অঙ্গসংগঠন হিসেবে পরিচালিত এই ছাত্র সংগঠনটি সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


নবনির্বাচিত সভাপতি রূপ কুমার সরকার বলেন, “আমাদের সংগঠন শুধু সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়েই নয়, বরং সামগ্রিকভাবে সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।


তিনি আরও বলেন, আমরা নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

আরও পড়ুন


সাধারণ সম্পাদক অপু সাহা বলেন, “শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সাংগঠনিক শক্তির সমন্বয়ে তরুণ সমাজকে ইতিবাচক নেতৃত্বে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। 


তিনি জানান, জবি শাখা আগামী দিনে সাধারণ শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করবে। মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”


কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেছেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি শাখা জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের নেতৃত্বে রূপ-অপু

প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা

হাদি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল পিছাল ১৪ বারের মতো

কোরবানির হাট: আমেজের আড়ালে দুর্নীতি

মেঘনা নদীর ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা: পানিসম্পদমন্ত্রী

আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস