ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ মে, ২০২৬ ০২:২৪ এএম

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত, চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে রাজু নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেশমি নামে ৯ বছর বয়সী এক শিশুও গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রউফাবাদ শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাজুর বাড়ি রাউজানে। তিনি বোনের বাড়িতে বেড়াতে এসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার প্রতিপক্ষ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখল-বেদখল ও বালুর ব্যবসা নিয়ে সংঘর্ষ চলছে। সাম্প্রতিক সময়ে এসব বিরোধকে কেন্দ্র করে একাধিক টার্গেট কিলিংয়ের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন

একটি সূত্র বলছে, রাজুকে লক্ষ্য করে গুলি চালালে তার পক্ষের লোকজনও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলির মধ্যেই তিনি নিহত হন।

তবে নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামী থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যম সংস্কারে সরকার শুধু সহায়ক ভূমিকা নেবে: তথ্যমন্ত্রী

শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিলো দক্ষিণ আফ্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা রোগে আক্রান্ত শিশু লামিয়া আক্তার বাঁচতে চায়

পঞ্চগড়ে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

পলিনেট পদ্ধতিতে শসা চাষে ঝুঁকছেন বগুড়ার সোনাতলার কৃষক