ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ১২:৩০ এএম

গণমাধ্যম সংস্কারে সরকার শুধু সহায়ক ভূমিকা নেবে: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত, গণমাধ্যম সংস্কারে সরকার শুধু সহায়ক ভূমিকা নেবে: তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা এবং একটি স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের এখন বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নবিষয়ক কর্মশালা শেষে তিনি বলেন, সরকার এই সংস্কারপ্রক্রিয়ায় রাষ্ট্রের পক্ষ থেকে কেবল একজন ‘সহায়ক’ ও সহযোগী অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, দেশের প্রায় সব গণমাধ্যম–সংশ্লিষ্ট সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা দেশের গণমাধ্যমের ইতিহাসে একটি ঐতিহাসিক অর্জন। এর মাধ্যমে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ গড়ে তোলার জন্য একটি ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে।

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে আলোচনা অব্যাহত থাকবে এবং একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। তবে কমিশনের গঠন, পরিধি ও এখতিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা এখনও বাকি। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ভবিষ্যৎ কমিশন গঠনে বিবেচনায় নেওয়া হবে।

আরও পড়ুন

কর্মশালায় অংশগ্রহণকারীরা বিদ্যমান প্রেস কাউন্সিল কেন প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, তা মূল্যায়নের ওপর গুরুত্ব দেন এবং নতুন কমিশনের কাঠামো নির্ধারণে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। চেয়ারম্যান পদে বিচারপতি নিয়োগ না দেওয়ার প্রস্তাবও আসে।

এ ছাড়া গণমাধ্যমের স্বাধীনতায় প্রতিবন্ধক আইন বাতিল, কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত, নিয়ন্ত্রণকারী নয় বরং সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, সব ধরনের গণমাধ্যমের জন্য একক কমিশন, সাংবাদিকদের বেতন-ভাতার নিশ্চয়তা, অভিন্ন ওয়েজ বোর্ড ও জাতীয় সংবাদ নীতিমালা প্রণয়ন, পাশাপাশি দলীয় পদধারী, ঋণখেলাপি ও অপরাধে জড়িত ব্যক্তিদের গণমাধ্যমের মালিকানা সীমিত করার সুপারিশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যম সংস্কারে সরকার শুধু সহায়ক ভূমিকা নেবে: তথ্যমন্ত্রী

শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিলো দক্ষিণ আফ্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা রোগে আক্রান্ত শিশু লামিয়া আক্তার বাঁচতে চায়

পঞ্চগড়ে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

পলিনেট পদ্ধতিতে শসা চাষে ঝুঁকছেন বগুড়ার সোনাতলার কৃষক