ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৪:৩৬ পিএম

আ. লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : মীর শাহে আলম

আ. লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : মীর শাহে আলম

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিয়ে পতিত আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও অন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কিছু গোষ্ঠী স্বৈরাচারকে পুনর্বাসনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

চিকিৎসাসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসাসেবা সম্প্রসারণের আওতায় আনার পরিকল্পনাও সরকারের রয়েছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : মীর শাহে আলম

মোদি দেখতে ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’ : ট্রাম্প

ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচে গ্যালারিতে উষ্ণতা ছড়ালেন জনপ্রিয় মডেল

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

আবারও জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  দ্বিতীয় বুয়েট