ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০১:৩৪ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত, ছবি: সংগৃহীত।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলা সদরে তিসিগাড়িতে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ট্রাকচালক আনোয়ার হোসেন (৩০) নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার নওগাঁরর পত্নীতলা উপজেলার হাসেমপুর গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে। 

জানা গেছে, বগুড়ামুখী আমবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৬৯২৪) এবং নওগাঁমুখী বোলুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৮৬১৪) উল্লেখিত স্থানে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ওই গাড়ির হেলপার হৃদয়কে (২২) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ায় পাঠানো হয়। ঘটনার পর বালুবোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

ইরানের কাছে কিছু ক্ষেপণাস্ত্র থাকা অন্যায় হবে না : ট্রাম্প

উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু কলম্বিয়ার 

মুন্সীগঞ্জে ঘুম থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা