ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৪:১৫ পিএম

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

সংগৃহীত,সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাব্যবস্থা করা হয়েছে।
 
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে না মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।
 
এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন।
 
দেশের শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে বড় হবে এবং শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

আবারও জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  দ্বিতীয় বুয়েট 

চারদিন ধরে আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

মেসিকে ব্রাজিলের হয়ে খেলাতে চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট

সময় টিভি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে