ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ১০:৫১ দুপুর

ভারত-মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও

ভারত-মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী হোমালিন এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে আশপাশের অঞ্চলসহ বাংলাদেশেও হালকা কম্পন অনুভূত হয়।আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আর্থকুয়াক ট্র্যাক জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং প্রদেশের অন্তর্গত হোমালিন এলাকায়, ভূ-পৃষ্ঠের প্রায় ৬৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি তুলনামূলকভাবে গভীর স্তরে হওয়ায় এর কম্পনশক্তি মৃদু ছিল। ফলে ভারত, মিয়ানমার বা বাংলাদেশ—কোনো দেশেই এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

ভৌগোলিকভাবে বাংলাদেশ সরাসরি বড় কোনো টেকটোনিক ফল্ট লাইনের ওপর না থাকলেও মিয়ানমার ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে মাঝেমধ্যে এ ধরনের ভূমিকম্পন দেশে অনুভূত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

চুক্তি না হলে আবার যুদ্ধ: ট্রাম্প

এসএসসির কেন্দ্রে সিসি ক্যামেরায় ইন্টারনেট সংযোগ রাখার নির্দেশ

এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি