ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৪:৩৭ দুপুর

ইরানের জাহাজ জব্দ করায় চীনের উদ্বেগ

ইরানের জাহাজ জব্দ করায় চীনের উদ্বেগ,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করা ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। পাশাপাশি উভয়পক্ষকে পুনরায় শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘জাহাজটিকে জোরপূর্বক আটকে দেওয়ার ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।’ একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট দেশগুলোকে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার ওমান উপসাগর দিয়ে চলার সময় তুসকা নামের ইরানি কার্গো জাহাজটি জব্দ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দের আগে ওই জাহাজে মার্কিন রণতরী থেকে গুলি ছোড়া হয়েছিল।

আরও পড়ুন

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানান, ইরানি জাহাজটি থামার সতর্কতা উপেক্ষা করেছিল। এরপর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস স্প্রুয়েন্স’ থেকে গুলি করে জাহাজটির ইঞ্জিন রুম ছিদ্র করে দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, বর্তমানে মার্কিন নৌবাহিনী জাহাজটি তাদের হেফাজতে নিয়েছে। ভেতরে কী আছে তা দেখা হচ্ছে। 

বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি নিয়ে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই এই ঘটনাটি ঘটল। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাওয়ার চেষ্টা করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার