ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০৪:২১ দুপুর

ভারতে আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

ভারতে আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় প্রশাসনের ধারণা, বিভিন্ন রাসায়নিক দ্রব্য একসঙ্গে মেশানোর সময় বিস্ফোরণটি ঘটতে পারে। পুলিশ বলছে, কাট্টানাপট্টির ওই আতশবাজি তৈরির কারখানায় প্রায় ৩০ শ্রমিক নিয়মিত উৎপাদন কাজ করছিলেন। তাদের কাজ চলার সময় হঠাৎই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে বলে জানা গেছে।

বিস্ফোরণের পর পার্শ্ববর্তী শিবকাশী, সাতুর, বিরুধুনগরসহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পুলিশ এ ঘটনায় একটি মামলা করেছে। বিস্ফোরণের কারণ কী এবং কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তাবিধি মেনে চলেছিল কি না, তা জানতে তদন্ত শুরু করেছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

হ্যারি কেইনের মতে ফাইনালে ফেবারিট পিএসজি

দেশে এসেছে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর লাশ

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার