ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬, ০১:৫৭ রাত

এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

ছবি: সংগৃহীত, এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগ থেকে হঠাৎ সরে দাঁড়ানোর জেরে শাস্তির মুখে পড়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা। পাকিস্তান ক্রিকেট বোর্ড সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তি লঙ্ঘনের দায়ে তাকে এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করা হয়েছে।

বোর্ডের দাবি, চলতি আসরের আগে শানাকার সরে দাঁড়ানো ছিল একতরফা সিদ্ধান্ত এবং এটি খেলোয়াড় নিবন্ধন শর্ত ও ত্রিপক্ষীয় চুক্তির পরিপন্থী। পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

শুনানিতে শানাকা নিজের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করলেও পিসিবি মনে করেছে, চুক্তি ভঙ্গের বিষয়টি গুরুতর। তাই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প ছিল না। এর ফলে তিনি ২০২৭ সালে অনুষ্ঠিতব্য পিএসএলের পরবর্তী আসরেও অংশ নিতে পারবেন না।

পিসিবির প্রকাশিত বিবৃতিতে শানাকা পাকিস্তানের সমর্থক ও ক্রিকেট মহলের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং তার সিদ্ধান্তে যে হতাশা তৈরি হয়েছে তা তিনি উপলব্ধি করেন। বিশেষ করে লাহোর কালান্দার্সের সমর্থকদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

একই সঙ্গে শানাকা পরিষ্কার করেছেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সময় অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পরিকল্পনা তার ছিল না। পাকিস্তানের দর্শকদের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। ভবিষ্যতে নতুন উদ্যমে পিএসএলে ফেরার আশাও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স শানাকাকে প্রায় ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ১ বছরের জন্য দাসুন শানাকাকে নিষিদ্ধ করল পিসিবি

জ্বালানি সাশ্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ১ দিন হোম অফিস

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না : শিক্ষামন্ত্রী

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট

পুলিশের চেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে: আইজিপি

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষাার্থীদের মহাসড়ক অবরোধ